www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনার বাংলা

সোনালী ফসল ও ও ও
সোনার ফসল দেখে
যেতে যেতে ধানক্ষেতে
চোখ থেমে যায়।
থেকে থেকে আমাদের
মনে পড়ে যায়।
সোনার বাংলা জুড়ে
সোনার ছেলেরা ঘুরে
চাষী আর কৃষকের
গান শোনা যায়।

নদী বয়ে চলে যায়
ছোট ছোট ঢেউ তুলে
মৃদু বাতাসে দুলে
তরীগুলো পাল তুলে
তীরে ফিরে যায়।
মাঝি আর মাল্লারা
ভাটিয়ালি গায়।
হেই আহু হেই আহু ..
যেতে যেতে ও নদীতে
চোখ থেমে যায়।

সবুজ দৃষ্টি কাড়ে
বারে বারে মনটারে
নিয়ে যেতে চায়।
হাতছানি দিয়ে ডাকে
বনের ফাঁকে ফাঁকে
কত পশু পাখি ডাকে
কত ইশারায়।
হুম হুম কুহু কুহু....
যেতে যেতে সবুজেতে
চোখ থেমে যায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমার কাছে গানের মত মনে হয়েছে। খুব ভাল লাগল
    • চাইলে একটা সুর বসিয়ে নিতে পারেন। আর আমার একটা দোষ হচ্ছে গান ও কবিতা প্রায়ই গুলিয়ে ফেলি। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হিসেবে প্রায়ই কিছু গান লিখতে হয়। ধন্যবাদ
  • দীপঙ্কর বেরা ০৪/১২/২০১৩
    ভাল লাগল ।
 
Quantcast