www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবুঝ মন

মেলাতে এসে
হারালাম শেষে
যতনে রাখা আমার
চির অবুঝ মন।
কি করে বলব তারে
যে করে হরণ।

আমিতো মনের সুখে
ঘুরছি হেসে হেসে
সে কেন পড়ল হঠাৎ
সামনে আমার এসে।
মন নিয়ে ভীড়ের মাঝে
করল পলায়ণ,
কি করে ধরব তারে
পালালে এখন।

মেলাতে সবাই এসে
কিনে নিয়ে যায়
আমি তো খুঁজে মরি
কোথায় তারে পাই।
তারে পেলে সুকৌশলে
নেব যে তার মন,
বুঝবে মন হারালে
লাগে যে কেমন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast