www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুষি বিড়াল

পুষি আমার বিড়াল ছানা
তাইতো পুষির সাথে
খেলতে আমার নেইতো মানা
সকাল বিকাল রাতে

পুষিতো আমারি
কোলে বসে থেকে
টিভিতে রোজ রোজ
কার্টুন ছবি দেখে
আমি যেই আদর করে
বুলিয়ে দিই হাত
পুষিও আদরে মুখ
রাখে আমার হাতে

বড়রা এসে যখন
পাল্টে দিতে চায়
পুষিও আমার মতো
ভীষণ কষ্ট পায়
আমিতো নীরব থাকি
সে থাকে না
মিউ মিউ ডেকে উঠে
বুকেরই ব্যাথাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast