www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুশোচনা

সকল কথা হয় না বলা
সকল ব্যথা যায় না ভোলা
সকল গীতি সকল স্মৃতি
হয় না গাওয়া যায় না ভোলা

তোমার দেওয়া ব্যথা আমার
শুদ্ধ হওয়ার সুযোগ আবার
তোমার দেওয়া সুখ উপহার
করে আমার হৃদয় খোলা

কখন তুমি তোমার করে
নিয়েছিলে আমায় গড়ে
সেই আলোতে আজকে আমার
বড় বেশি অবহেলা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast