www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে তোমারে ডাকিবে

আমি যদি না ডাকি মা
কে তোমারে ডাকিবে
তুমি যদি না রাখ মা
কে আমারে রাখিবে

স্বর্গ মর্ত্ত্য পাতালেতে
মহামায়া রূপে মা
বিরাজিছ সর্বভূতে  
কি তোমারি মহিমা
দশভূজা রূপে পূজা
যুগে যুগে লভিবে

কৃপা করে দিও মাগো
চরণতলেতে ঠাঁই
জনম জনম যেন
মাগো তব দেখা পাই
তুমি এসে দূর্গা বেশে
পাপ তাপ নাশিবে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast