www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অখণ্ড মণ্ডল

তুমি খেলার ছলে বানালে
এই অখণ্ড মণ্ডল
দিনে সূর্য আলো ঢালে
রাতে তারার দল

পূর্ণিমাতে চাঁদের আলো
জোছনা হয়ে ঝরে
অমানিশায় তারা গুলো
আঁধার দূর করে
বিচিত্র সব চিত্রে ভরা
এই ধরণীতল
তুমি খেলার ছলে বানালে
এই অখণ্ড মণ্ডল

কত পশু কত পাখি
করছে কত খেলা
কত গাছে ডাকাডাকি
কত ফুলের মেলা
চারিদিকে তোমায় দেখে
হই শুধু বিহ্বল।
তুমি খেলার ছলে বানালে
এই অখণ্ড মণ্ডল
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast