www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের প্রাচীর

কথার প্রাচীর গড়ে নিজেকে রেখেছো ঘিরে
বাঁধা পেয়ে বারে বারে ব্যথা নিয়ে গেছি ফিরে
ভাবোনি কখনো হায় যদি সে হারিয়ে যায়
তবুও তোমারে প্রায় বাঁধিবে যে ও-প্রাচীরে
শ্বাসরূদ্ধ কারাগারে নীরবে গোপনে ধীরে।

সুকঠিন এ প্রাচীর ঘটায় যে ব্যবধান
কি করে ভেদিবে তারে বন্ধুর শুভগান
বাঁধা পেয়ে ধীরে ধীরে শুভক্ষণ যাবে ফিরে
তখন তোমার হবে এ ঘুমের অবসান।

ফিরিলে চেতনা তুমি দেখিবে বিরান ভূমি
আসিবে না কেউ কাছে ও রাঙা চরণ চুমি
নিঃস্ব একাকী যামী এধার ওধারে ভ্রমি
ক্লান্ত শ্রান্ত হয়ে রবে ম্রিয়মান।

তখন নতুন বেশে দাঁড়াবো তোমার পাশে
বাড়াবো এ হাত হেসে হবো মহীয়ান
বুঝিবে না এই তো সে এসেছে নতুন বেশে
অশেষ ভালোবেসে তোমারই হবো গো শেষে
বাঁধিব বাহুর পাশে চুমিব নয়ন
হাসিবে চন্দ্র তারা হাসিবে গগন
প্রেমের প্রাচীর হবে বেঁধে মনে মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২২/০৯/২০১৩
    বাঃ বেশ ভাল লাগলো কবিতা।
    ব্যাথা>ব্যথা
  • Înšigniã Āvî ২১/০৯/২০১৩
    দারুন লাগলো
    ভীষণ প্রেম ও ছন্দময়
  • দারুণ
 
Quantcast