www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গ্রাম

এত মায়া দিতে পারে
আমাদের গ্রাম
ভাবলে আবেগে আঁখি ঝরে
সারাক্ষণ অবিরাম।


যেখানে যাই যেখানেই থাকি
হৃদয় খোঁজে কোমল মায়া
মোর গ্রামের বাঁকে বাঁকে রয়েছে
সবুজ গাছের শীতল ছায়া।


মোর গাঁয়ের নদীর কূলে
বসলে জুড়ায় প্রাণ
মনোরম শোভা কূল কূল রবে
তৃপ্তি আসে অফুরান।


আমার গ্রাম কত মধুর
ভালোবাসি গ্রামকে সতত
যেখানেই থাকি আমি ভাই
চোখে ভাসে গ্রাম অবিরত।
১৮.১১.২০০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast