www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একাকিত্ব

এমন নিশীথে একা
হৃদয়টা লাগে ফাঁকা
কোথায় রয়েছ তুমি
তোমারে ই খুঁজি আমি।


সুদূরে বিরহী পাখি
একা একা যায় ডাকি
বেদনা জানিয়ে যায়
আমারে কাঁদিয়ে হায়।


এমন জোছনা রাতে
তুমি নাই মোর সাথে
একা একা কেঁদে মরি
কেন এই ছাড়াছাড়ি।


আহ্ এমন নিশীথে
জোছনা বিলানো রাতে
তুমি নাই মোর সাথে
আমি আছি বেদনাতে।
২১.১২.২০০৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast