www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বর্ষণ বন্দনা

আকাশের বুক চিঁড়ে ঐ
টিপ টিপ টুপ টাপ শব্দে
নেমে এলো বারিধারা আজি
পুলকিত হলো মানবের প্রাণ।


বৃষ্টি বর্ষালে তব ধারা
সিক্ত হয় মাঠ-ঘাট প্রান্তর
মানব-মানবী তোমার জলে ভিজে
জুড়ায় তাদের আনচান মন।


বৃষ্টি তোমার মধুর বর্ষণে
নব প্রাণ খুঁজে পায় প্রকৃতি
উপলব্ধি তার অনুভবে অনুভবে
তোমার ছোঁয়ায় প্রশান্তি অফুরান।


যবে শুনি মেঘের গর্জন
বুঝি আসবে তুমি হচ্ছে আগমন
তোমার বন্দনা করি ওগো বর্ষণ
সিক্ত করে দিলে উত্তপ্ত সবার মন।

১১.০৮.১৯৯৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast