www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলাদেশের মায়া

সবুজের দিকে চেয়ে থাকি
জুড়ায় আমার দুটি আঁখি
গান গেয়ে যায় কত পাখি
বাংলাদেশকে বুকেতে রাখি।


নদীর বুকে স্রোতের দল
মুখরিত কলতানে চলে ছল ছল
হৃদয়ে দোলা দিয়ে যায় যে ডাকি
বাংলাদেশকে বুকেতে রাখি।


ধানক্ষেতের সোনালী ফসলেতে
কত যে মায়া পরতে পরতে
দেখলে জুড়ায় দুটি আঁখি
বাংলাদেশকে বুকেতে রাখি।


কত প্রেম ভালোবাসা আছে
এ দেশের মানুষের কাছে
মায়া ছড়ায়ে যায় যে ডাকি
বাংলাদেশকে বুকেতে রাখি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast