www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিভেদ

কত দুঃখ কত সুখ
কত বেদনা কত হা‌সিমুখ
কত ব্যবধান কত মানুষ
কা‌রো হুস কেউ বেহুস
তবু সকাল রাত দিন
যায় আ‌সে আশাহীন।


‌কেউ আ‌লিশান ফ্লা‌টে
‌কেউ ফুটপা‌তের খা‌টে
‌কেউ চাই‌নি‌জে দুবেলা
‌কেউ খায় শুধু এক‌বেলা
তবু সকাল রাত দিন
যায় আ‌সে আশাহীন।


কত চাওয়া কত না পাওয়া
‌কা‌রো দুঃখ কা‌রো সুখ ছোঁয়া
কত রকম কত ‌যে মানুষ
শুধু ব্যবধান মান আর হুস
তবু সকাল রাত দিন
যায় আ‌সে আশাহীন।


‌কেউ ধনী কেউ গরীব এখা‌নে
সবাই মানুষ বিধাতা জা‌নে
তবু কত কত বি‌ভেদ এখা‌নে
‌কেউ কা‌রো নয় শুধু ব্যবধা‌নে
তাই কত কত সকাল রাত দিন
শুধু যায় আর আ‌সে আশাহীন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast