www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন বলে

মন ব‌লে উ‌ড়ে যাই যাই দূ‌রে
ঐ সুদূ‌রে‌তে হারাই অ‌চিনপু‌রে
‌যেখা‌নে দুঃখ ব্যথা নাই এ‌কেবা‌রে
বাস্তবতা ভিন্ন এ স্ব‌প্নে হ‌তে পা‌রে।


মন ব‌লে পা‌খি হ‌তে চাই চাই‌রে
উ‌ড়ে যা‌বো ঐ আকা‌শের ঠিকানায় রে
সুখ স্বপ্ন ছড়া‌বো মানু‌ষের বু‌কের ভিত‌রে
বাস্তবতা ভিন্ন ম‌নের কো‌নো ডানা নাই‌রে।


মন ব‌লে ভা‌লোবাসা ছ‌ড়ি‌য়ে দেব রে
রই‌বে তা সদা সকল মানু‌ষের বুক জু‌ড়ে
কলুষতা দূর হ‌বে জ্বল‌বে আ‌লো অন্ত‌রে
বাস্তবতা ভিন্ন মানুষ শুদ্ধ হ‌তে চায় না‌রে।


মন ব‌লে নাড়া দেব সব বি‌বে‌কের দুয়া‌রে
অপরাধ ভু‌লে মানুষ ভা‌লো প‌থে চল‌বে ‌রে
মায়া মমতায় এই নিঠুর দু‌নিয়া ভ‌ড়ে দেব রে
বাস্তবতা ভিন্ন মানুষ শুধুই টাকা টাকা চায় রে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • সুন্দর অনুভব
  • ফয়জুল মহী ২১/০২/২০২৩
    নান্দনিক
 
Quantcast