www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন

ম‌নের জানালা খু‌লে
উ‌ড়ে চলা যায় দূ‌রে সুদূ‌রে
মন ভে‌সে চ‌লে তেপান্তর
জানা অজানা শত বন্দ‌রে।


ম‌নের জানালা র‌য়ে‌ছে খোলা
দ‌খিন হাওয়ার পরশ মে‌খে
‌সে তো উ‌ড়ে চল‌বেই অজানায়
সুখ পাওয়ার সম্ভাবনা দে‌খে।


ম‌নের জানালায় রোজ রোজ
যে মৃদুমন্দ দোলা লা‌গে
তা‌কে এড়া‌তে পা‌রে কি মন
মন ভাবনায় রজনী জা‌গে।


ম‌নের খেলা ম‌নের দে‌শে
উ‌ড়ে চলা অ‌চেনায় ভে‌সে ভে‌সে
মন ভা‌সে কান্না সু‌খে
ম‌নের জানালায় অবুঝ মন হা‌সে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিধান চন্দ্র ধর ১৯/০১/২০২২
    চমৎকার লেখা
  • অভিজিৎ হালদার ১৮/০১/২০২২
    ভালো
  • শুভজিৎ বিশ্বাস ১৮/০১/২০২২
    ভাবাবেগ হয়ে পড়লাম
  • বেশ ভাবনাময়
 
Quantcast