www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সমীরণ

স্ক‌ন্ধে যে ব্যথার ভার উ‌ঠে‌ছে
গল‌দে‌শে যে বিরহ মালা জ‌মে‌ছে
তা কভু নে‌মে যাবার নয়।

‌দি‌কে দি‌কে আ‌লোর হাতছা‌নি
আ‌লো‌কিত হ‌য়ে‌ছে কত জন জা‌নি
শুধু আমার অাঁধা‌রে বসবাস।

‌ফের ভোর হয় ধরায়
র‌বির কিরণ নীর‌বে ছড়ায়
শুধু আমার বু‌কে ছোঁয়া লা‌গে না।

ভা‌বি কা‌লের অবগাহ‌নে
বু‌ঝি সুখ পরশ দোলা দে‌বে
‌মি‌থ্যে সব অন্য প‌থে সমীরণ।

এ‌লো না এ‌লো না তো আর
হ‌লো না হ‌লো না তো ভোর
গভীর রজনী এই জীবন জু‌ড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast