www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জন্মভূমি

এদেশ আমার এদেশ তোমার
ছিলো অন্যকারো,
ইতিহাসের সেই কথাটি
কেউ কি বলতে পার?

রক্ষক্ষয়ী যুদ্ধ করে
ন’মাস গেল কেটে,
মুক্তি সেনার হাতটি ধরে
আমরা এলাম হেঁটে।

রক্ত জমাট বৃত্ত আঁকা
মুক্ত সবুজ ভূমি
সোনার বাংলা দেশটি সেযে
আমার জন্মভূমি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast