www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আয়ুরোগ

কমলের কোমলতাহীন, আয়ুরোগে দিন চলে যায়।
সুখ মিশে যায়,
সুখ ঝরে যায়,
শামুকের শিরায় শিরায়।

সময়ের সাময়িক ঋণ, বকেয়ারা কাঁধ পেতে দেয়।
উলুধ্বনি দেয়,
খই ছুঁড়ে দেয়।
কবিতার হলদে পাতায়।

পোড়া দেহে জ্বর এলে খুব, দায় নেই ঘোর কাটাবার।
জিত কিবা হার,
কিছু নেই আর।
বাকি সব পুড়েছে আমার।

তাড়া নিয়ে ফিরে গেলো যারা, তারা সব অচেনা আমার।
মিছে পাওনার,
অলীক বাহার।
কাঁদে শুধু শ্যামলী কাহার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast