www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থেমে যাওয়া সময়ে

শততম প্রেমপত্র পাঠাতে বাকি এক
অথচ আসেনি একটিরও প্রতুত্তর!
চোখের শ্রাবণধারায় আকাশে জমেছে মেঘ
তবু হৃদয় ভেজেনি আজও তার!

তাকেই ভালোবেসে আজ অতি সাধারণ
সবার চোখের কাটা, ছুড়ে ফেলা জঞ্জাল!
সে তো সুখেই আছে জীবনের পৌষে
আমার শরৎ বেলা উড়ে গেছে কাশে মিশে!

মরুর রেখা জেগেছে আজ চঞ্চল নদীতে
টগরেরা ঝরে গেছে আলো ফোটা ভোরেতে!
বিষের বীণা বাজে কোকিলের কন্ঠে
সাতরঙ্গা রংধনু একাকার হয় নীলেতে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ০৯/০৫/২০১৬
    nice
  • শ্রীরূপা লাহিড়ি ০২/০৫/২০১৬
    অত্যন্ত ভাল লাগল ...সুন্দর লেখা।
 
Quantcast