www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরিয়ে দিলে যারে

চাইনা বলে ফিরিয়ে দিলে যারে
সে বিবাগী আসবে কি আর দ্বারে?
বুকে তাহার নাই কি অভিমান!
আঘাত সয়ে হাসবে বারেবারে?

পূঁথির পাতা ছিন্ন হয়ে উড়ে
মেঘ-মলয়ের নিঠুর অভিসারে,
বুকের খাঁচায় বন্দী হাজার বানী
মাথা কুঁটে নিগূঢ় অস্তপারে।

শোনবে কি আর সে ব্যথিতের গান
স্তুতি তোমার যাহার থরেথরে,
আসবে সে কি জুড়াতে তার প্রাণ
নয়ন রেখে তোমার নয়ন 'পরে!

রাখত যে জন তোমার চরণতলে
প্রেমের পদ্ম হৃদয় কক্ষ ছিঁড়ে,
কাঁটার ঘায়ে বিক্ষত বুক নিয়ে
এই ঘাটে সে আসবে কি আর ফিরে?

সেই বিবাগীর আঁখির নোনা জল
তোমার সুখের শুদ্ধ সরোবরে,
ফোটাতে আর ব্যথার নীল কমল
হয়তো কভু ফিরবে না ভুল করে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৭/১১/২০১৪
    বুকের মধ্যে ফল্গুধারা তার জন্য তবু বয়ে যায়............. এমনি প্রেমের ভালবাসার বিরহ । শুভ সকাল । ভালো থাকবে...
  • বুকে তাহার নাই কি অভিমান!
    আঘাত সয়ে হাসবে বারেবারে?---------
    অনেক ধারুণ হয়েছে। খুব ভাল লাগল।
 
Quantcast