www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় বেলা

চোখের কােনে সঙ্গোপনে এল বুঝি জল!
ভীরু হিয়ায় জাগলো বুঝি শাওন-বাদল!
বিদায় বেলা নয়ন মোছ, ভোল অভিমান
আঁচল কোনে লুকিয়ে রাখো এ অশ্রু-ঢল।

পাইনি দিতে হৃদয় ছেঁকে সুখের কানাকড়ি
ব্যথার ছোঁয়া দিলাম শুধু, দুঃখ - আহাজারি
বিদায় দিতে আজকে তারে কিসের বাধা আর
কোন্ আশাতে রাখতে বেঁধে নয়ন টলমল!

তোমার দোরে এসেছিলাম বিষম ঝড়োরাতে
পথিক আমি পেয়েছি ঠাঁই পরম মমতাতে,
শুনলে যেচে প্রাণের কথা, নিবিড় স্বান্ত্বনায়
জুড়ালে মোর বিষাদ মাখা প্রাণের কোলাহল।

পেয়েছি যেই ভালবাসার অমূল হীরা-ধন
তাপস আমি বুকের ঘরে ধরবো আ-জীবন,
সজল কালো নয়ন দুটি রইবে মায়া হয়ে
বিদায় বেলা নিলাম করে পথের সম্বল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ১৯/০৯/২০১৪
    বাহ... বেশ ভালো লিখেছেন।
  • বিদায়।
 
Quantcast