www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উন্নত শির খুঁজি

একটা উন্নত শির তাই আজো খুঁজে ফিরি
বৃটিশ গিয়েছে তবু তার ছায়া আজো দেখি
তাই একটা শিকল ভাংগার গান খুঁজি
যেনো অত্যাচারের প্রাচীর ভাংতে পারি ৷
একটা উন্নত শির তাই আজো খুঁজে ফিরি
যে পায়ে দলে যাবে নিয়ম কানুন শৃঙ্খল
মানবেনা কো আইন হবে অনিয়ম উশৃঙ্খল
হবে ধুর্ঝটি অকাল বৈশাখীর এলোকেশী ঝড় ৷
একটা উন্নত শীর তাই আজো খুঁজে ফিরি
দোযখের আগুনে বসে হাসবে পুষ্পের হাসি
অত্যাচারীর খড়্গ-কৃপান কাঁপবে দেখে সে হাসি
নতজানু হয়ে বলবে তুমিই চির উন্নত শির ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast