www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার শুভ জন্মদিনে

চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে
আজকে শুভক্ষণে
আনন্দ ওই করছে খেলা
মনের গহীন বনে।

ফুলে ফুলে পাপড়ি নাচে
সৌরভে প্রাণ দোলে
আজ প্রভাতে পুব আকাশে
মায়ার আলো জ্বলে!

দীঘল সবুজ ছড়িয়ে দিল
কোন সে স্বপ্নবাজ?
আজ যে তোমার শুভাগমন
তাই কি এমন সাজ?

কবিতা আজ ছন্দে মাতাল
হৃদয়ে সুরের খেলা
ছড়িয়ে দিলাম সমীরণে
কাব্য কথার মেলা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast