www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লিমেরিক

মহামারী পেটের ভাত কেড়েছে
টিউবঅয়েলের জল কেড়েছে দেশের রাজা,
পঙ্গ পালের দল ক্ষেতের ফসল খেয়েছে
এখন তু্ই ফাঁকা থালা ঘোটি বাজা ।।

ঘূর্ণি ঝড়ে ঘরের চাল উড়িয়েছে
বৃষ্টির জলে ভেসে গিয়েছে সব টাকা,
গিন্নি কেঁদে কেঁদে ধুতি গেঞ্জি ছিঁড়েছে
যাচ্ছে না ঠেকিয়ে রাখা ।।

করোনা রোগে রোজগার মেরেছে
এই সেরেছে এবার খাবো কী,
রেশন ডিলার চাল ডাল মেরেছে
ত্রাণ তহবিল ঝেড়েছে ঠাকুর ঝিঁ ।।

পিসিমনি মৃতের লাশ লুকিয়েছে
জানতে পেরে খেপেছে রামভক্ত হনুমান,
এসব নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে
তাই আমরা শুনছি বাউল গান ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast