www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নব জীবনের প্রতি

একটি কবিতা রচিত হোক, হে অন্তর্যামী কবি লোক
কথা কলি বেরিয়ে আসুক হৃদয়ের কপাটিকা ছিঁড়ে
শব্দ হোক ভয়ংকর কুৎসিত
ধমনীতে নেমে আসুক কাব্যের প্লাবন আজ
মাংস পেশিতে লেগেছে আগুন ।

একটি কবিতা রচিত হোক, হে নবীন কবি প্রিয়
শিরায় শিরায় বয়ছে বিক্ষোভ
প্রতিবাদী দৃষ্টিদল ডেকেছে মিছিল ।

আজ কবিতার বাগানে বারুদের স্তুপ
জমা হোক --- বিন্দু বিন্দু অশ্রুদৃপ্ত আলোক ছটা
একদিন কলমের আঁচড়ে
ছিঁড়ে যাবে পর্দা খুলে যাবে অন্ধের চোখ ।

একটি কবিতা রচিত হোক, হে নব জীবনের দূত
একটি কবিতা রচিত হোক ।।

22.12.2020 4:47 PM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast