www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভিটেমাটি

কতবার ভিটে হারাব আর
দীন ভিখারি করে দিয়ে পরিচয় দিলে উৎখাত যাযাবর
আবার কেন দেশ ভাগ করে দাও, কোথায় যাব
প্রান,শরীর রক্তাক্ত করে দিয়ে কেন ভেঙে দিলে বাড়ি ঘর ।

কি অধিকার আর রাখলে বাকি
রাজনীতির দায়ে সংবিধান পাল্টে স্বাধীনতা নিলে কেরে
আজ সত্তর বছরের ইতিহাস বদলে দিয়ে
কেন আমাদের বুকে লাথি মারো, কেন যাবো দেশ ছেড়ে ।

হায় ! কোন পাগলামিতে সুখের বাসাতে আগুন লাগাও
এ তো আমাদেরই দেশ আমাদেরই তো তুমি,
কেনই বা তোমার জনগন ছাটাই
কেনই বা হিন্দু মুসলিমের পরিবারে বিভেদ হানো
এ তো আমাদের ভিটে মাটি, এ তো আমাদেরই স্বর্গের বাসভূমি ।

26.01.2020 9:58 PM
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast