www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের কালিমা

তোমার চোখের মাঝে আছে এক বিস্তৃত পাহাড়
উলঙ্গ তরঙ্গ ঢেউ গড়িয়ে পড়েছে ঝর্ণা হয়ে
স্রোতস্বিনী নদী হয়ে মিলে গেছে বঙ্গোপসাগরে
কদাকার সেই জলরাশি-
মুছতে পারেনি চোখের ময়লা
এঁকেবেঁকে বয়ে গেছে শুধু ।

কিন্তু অদ্ভুত সে জল!
তোমার চোখের নিচে ছাপ রেখে গেছে
ঘোর কৃষ্ণবর্ণ এক কষ্টের কালিমা!
ভুতুড়ে, থমথমে ঠেকছে তোমার মায়াময় মুখশ্রী
আর কেউ যেন বুঝতে না পারে সেজন্য
কালিমা লুকাতে তুমি মেখেছ কাজল ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast