www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্ধকার

বাহিরে জোছনা আজ আর আমি খুঁজি অন্ধকার!
বুকের ব্যাথারা বুকে জেগেছে আপন অভিপ্রায়ে
এনার্জি বাল্বটা বেশ বিশ্রী, কদাকার!
আকাশের চাঁদে নেই মায়াময় কোন সুপ্ত টান!
বড্ড বেমানান চারিপাশ ।
একাকী লুকিয়ে থাকি অন্ধকার ঘরে
কারো ডাকে কোন সাড়া নেই
মনে নেই কোন সুর
চোখে ভাসে মৃত্যুময় সব নষ্ট স্মৃতি!
দূর থেকে বহুদূরে পালিয়ে বেড়াই
কেউ যেন কোনভাবে ইঙ্গিত না পায়
আমার এ নিঃসঙ্গতা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ১৩/০১/২০১৪
    কেন?জানলে তো আরো লাভ হবে মনে হয়,ক্ষতির আশংকা কি আছে?
    • মীর শওকত ১৪/০১/২০১৪
      কষ্টগুলোকে নিজের করেই রাখতে চাই
 
Quantcast