www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রার্থনা

একটি কথা বলব শুনবে কি তুমি?
হাজার সীমানা ঘুরে নীরবতা চুমি
মহাকাশ ঘুরে ঘুরে
এসেছি তোমার দ্বারে
তুমি শুধু কৃপা ভরে বুকেতে জড়ায়ে
রেখ শুধু তুমি মোরে যেকোন উপায়ে ।
.
ধুন্ধুমার বিভীষিকা দেখি চারিপাশে
আঁকড়ে ধরে আমাকে ছাড়া পাব কিসে?
তুমি শুধু দাও বলে
কোথা পাব কলকলে?
অসীম পিপাসা মোর মেটাব কেমনে?
দেখিব তোমারে আমি নীরবে যতনে?
.
কত সাধ মনে আজ তোমারি পিয়াসে
করুণা প্রার্থনা করি তোমারি সকাশে ।
পাপের পাহাড়ে আজ
ভুলিতে বসেছি লাজ
এতটুকু সুখ আজ নেই দেহ-মনে
তোমারি করুণা পেলে ভাসিব স্ব-পনে ।
.
তুমি ছাড়া কিছু নেই ভূবনে আমার
না পেলে তোমারে বল কি হবে আমার?
ছলছলে চোখে আজ
বাড়িয়ে ধরেছি ভূজ
ফিরিয়ে নিওনা মুখ শুধু বলে যাই
শুন্য শুন্য লাগে এই দুনিয়ায় ।
.
প্রভু তুমি দয়াময় শোন মোর বাণী
বন্দনায় রত আজ আমি অভিমানি
সিজদায় কেঁদে কেঁদে
ডাকি তোমায় এ-হৃদে
তোমারে ভুলিনা যেন কোন ক্ষণ কালে
তোমারি তরেতে যেন ভাসি আঁখি-জলে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast