www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃত্ত

যেদিন তুমি সব যুক্তি ছিন্ন করে
হারিয়ে যাবে এই আমাকে একলা করে
বলেছিলে কাছে ডেকে,
সেদিনই আমি শেষ চেষ্টা হিসেবে
একটি উপায় বের করেছিলাম খুজে
'বৃত্ত দিয়ে ঘেরা তুমি' ।
.
বলেছিলাম তোমায় যত দূরে যাও
রও অট্টলিকায়, সুখের কোলাহলে
দেখবে আমায় থাকব সদাই ঘিরে
বন্দী তুমি আমার ঘেরাটোপের জালে ।
.
কত দিবস-রাত কেটে গেল স্ব-মনে
কত ঘোলা জল গেল সাগরের পানে ।
নিদ্রাহীন চোখে শুধু ভাসে ক্ষণে ক্ষণে
কেমন আছ প্রিয়ায় একাকী নির্জনে?
একবারো কি তোমার হয়নাকো সাধ
একাকী জীবনে এসে হতে মোর চাঁদ?
.
সময়ের ব্যবধানে বুঝিনু আমি
নওযে বন্দী তুমি, সেতো শুধু এই আমি
'বৃথা শত কথা ফাঁদি'
ভোলার জন্য যদি বৃত্ত ছিঁড়ে কভু
সু-দূরে যাই চলে, হয়না তোমারে ভোলা
পরিধিটা বাড়ে শুধু ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast