www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হোসাইনী আদর্শের সৈনিক

হে মুসলমান ত্যাগ কে শক্তিতে পরিণত করো
আর ধারণ করো হৃদয়ে হোসাইনী আদর্শ।
যে আদর্শের শরাবের পেয়ালা পান করেছেন হোসাইন,
তুমিও পান করো আদর্শের শরাবের পেয়ালা।
শৌর্যে বীর্যে তুমি অসত্যের বিপক্ষে হও রাঙা তরবারি।
ভুলে গেলে চলবে না মুসলমান, তোমরা হলে
হোসাইনের আদর্শের সৈনিক।
হক এবং বাতিলকে তোমাদের চিনতে হবে,
অসত্যকে পরাজিত করে হক কে প্রতিষ্ঠিত করো
হোসাইনের মতো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast