www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক গ্রীষ্মের অপরাহ্ণ

কংক্রীট শুষে নিচ্ছে রোদ,
সবুজ পাতার যত ঋণ তার কাছে
ফুল, ফল জানে।
পথিকের কাছে নিবিড়তা মানে ছায়া,
মোহপথে বিছিয়ে রাখা মায়া-তবু.
কবিতার ঘাম হচ্ছে খুব চটচটে
ঘুঘু ডাকছে---কোকিলও।
সকলেই সূর্য হেলার অপেক্ষায়’
কেউ কেউ তো মিতালী করতে চায় তন্দ্রার সঙ্গেও।
কলমে কামড় দিও না কেউ, ভাবো,
মাপো, ছায়া কেমন লম্বা হতে হতে
আলোকে গোপন করে নেয়!
হে গোধূলি, দিগন্তের দিকে টানো
বিষন্ন মুখের মিছিল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast