www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের এই চতুর্থ শ্রেনী নাগরিক জীবনে

ধুসর বর্ণহীন মরুবালুর উপর ভর করে
নিশ্চুপ ঈদ আসে ভীষণ ভয়ে
আামদের এই চতুর্থ শ্রেণী নাগরিক জীবনে
অতি সংগোপনে
অতি নিঃশব্দে
এই নিরানন্দ জীবনে মৃদু ছোঁয়া দিতে
প্রতি সনে দুইবার করে
ঈদ আসে অতি ভয়ে।
টের পাই বা না পাই
খিড়কীর পেছনে উঁকি দিয়ে যায়
শরতের বিজলীর মত হুট করে।
যদি আমরা এই চতুর্থ শ্রেনীর নাগরিক টের পেয়ে যাই তাই
বজ্রের মত করে না শব্দ
কিংবা সমুদ্রের মত গর্জন নেই
বার্তা অফিসও জানায় না আমাদের
ঈদের আগমন। তবু ঈদ আসে যায়
নিরবে নিঃশব্দে
অতি সংগোপনে।
তোমাদের মত ঘরে ঘরে না হোক
বাড়ি বাড়ি কিংবা এ গাঁ থেকে ও গাঁ
আনন্দ ফেরি হয় না এ তল্লাটে
গড় বাঁধা মেকি হাসি ভরে থাকে আমাদের মুখে
আর বাঁধন মুক্ত কষ্টেরা
তোলপাড় করে দেয় ছোট্ট হৃদয়
ব্যাথার আমাদের নিয়ে খেলতে ভালবাসে বলেই
অতি নিরবে
অতি নিঃশব্দে
অতি সংগোপনে
ঈদ আসে আমাদের এই চতুর্থ শ্রেনী নাগরিক জীবনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast