www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি ব্যর্থ হবে

একদিন তুমি হারিয়ে যেতে চাইবে ঠিকই
কিন্তু পারবে কি আমায় ছেড়ে
এই জোছনার জলে ডুব না দিয়ে
অমাবশ্যার অতলে?
ইচ্ছে করলেই কি পারবে যেতে
কাঁঠাল চাপার ঘ্রাণ ছেড়ে দূরে কোথায়
যেথায় মিলবে না মধ্যরাতে শেয়ালের হাঁক
সেথায় থাকে কিছু তক্ষকের নির্মম ডাক।
তুমি কি পারবে এই অজানা বনফুল
মাড়িয়ে দু পায়ে যেতে কোন মরু প্রান্তরে?
যেথায় সবুজের পরিবর্তে পাবে উত্তপ্ত বালুরাশি।
এই সোনালী ধানের ক্ষেতে উড়ে চলা ঘাস ফড়িং
কিংবা সোনালী রংয়ে ছোপ ছোপ কালো
পতঙ্গকে পায়ে দলে যেতে পারবে তুমি?
তুমি যেতে পারবে মায়ের চাল ধোয়া হাতের
সুবাসিত ঘ্রান কিংবা বোনের বেণী করা চুলে
ঝুলে থাকা রক্ত জবা ফেলে?
পারবে রাখালের সুর কিংবা গাড়োয়ানের
কণ্ঠের সেই সুর উপেক্ষা করে?
আমার প্রতিটি নিশ্বাস বলে তুমি ব্যর্থ হবে
ব্যর্থ হবে এই সব
এই সব কিংবা
আমাকে বা আমাদের ছেড়ে যাওয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast