জানিনা
যতবারই দেখি
চোখের কোণে নীরবে
ততবারই অশ্রু জমে
প্রকৃতির প্রতিদান এমনই হয় বুঝি!
মাত্র ন' মাসেই স্বাধীনতা খুঁজে নিল!
এইতো তারও আগে-
মাত্র দশ মাস দশ দিনে প্রকৃতিতে এলো-
আমিও পিতা
ন' মাসের শিশু আমারও আছে-
নিচের পাটিতে ওই দুটো দাঁতের কামড়
প্রতিদিন না খেলে ভালো লাগেনা,
ফিকফিকে হাসি বা শোরগোলের কান্না
না দেখলে রাতের ঘুম ঠিকঠাক হয়না,
গায়ে লেগে যাওয়া তরল বর্জ্য
চার-ছয়বার ধৌত না করলে
নিজেকে অলসই মনে হয়,
অস্পষ্ট উচ্চারণে বা-ব্-বা ডাক
না শুনলে মনে হয় আমি বধির
জনক হয়ে এসবের কোনোটিই পায়নি
কী দোষ ছিল তার?
এ কোন্ স্বাধীনতার প্রকৃতি-
যে স্বাধীন পথে মা-শিশুর মহাপ্রস্থান?
কোন্ পথে হবে বাবার গতি?
জানিনা-
© মাহতাব বাঙ্গালী, চট্টগ্রাম
২৫শে জানুয়ারি ২০২৬
চোখের কোণে নীরবে
ততবারই অশ্রু জমে
প্রকৃতির প্রতিদান এমনই হয় বুঝি!
মাত্র ন' মাসেই স্বাধীনতা খুঁজে নিল!
এইতো তারও আগে-
মাত্র দশ মাস দশ দিনে প্রকৃতিতে এলো-
আমিও পিতা
ন' মাসের শিশু আমারও আছে-
নিচের পাটিতে ওই দুটো দাঁতের কামড়
প্রতিদিন না খেলে ভালো লাগেনা,
ফিকফিকে হাসি বা শোরগোলের কান্না
না দেখলে রাতের ঘুম ঠিকঠাক হয়না,
গায়ে লেগে যাওয়া তরল বর্জ্য
চার-ছয়বার ধৌত না করলে
নিজেকে অলসই মনে হয়,
অস্পষ্ট উচ্চারণে বা-ব্-বা ডাক
না শুনলে মনে হয় আমি বধির
জনক হয়ে এসবের কোনোটিই পায়নি
কী দোষ ছিল তার?
এ কোন্ স্বাধীনতার প্রকৃতি-
যে স্বাধীন পথে মা-শিশুর মহাপ্রস্থান?
কোন্ পথে হবে বাবার গতি?
জানিনা-
© মাহতাব বাঙ্গালী, চট্টগ্রাম
২৫শে জানুয়ারি ২০২৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৩/০৪/২০২৬অসাধারণ! শুভেচ্ছা রইলো।
-
জে এস এম অনিক ১৭/০২/২০২৬দারুণ বলেছেন
-
ডঃ মধুমঙ্গল সিনহা ০৪/০২/২০২৬সুন্দর লিখেছেন
-
তাবেরী ০২/০২/২০২৬অসাধারণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০১/২০২৬nice
-
ফয়জুল মহী ২৬/০১/২০২৬চমৎকার, সোন্দর্যময় লেখা
