www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তবে কেনো

আমি তো সর্বাগ্রে মানুষ
বিশ্বাসের জোরেই আমি নির্দিষ্ট গোত্রে
এটা আমার মাঠ যেখানে আমি হাঁটি
এটা আমার বাড়ি যেখানে আমি থাকি
এই পুকুরেই গোসল করি
এই নদীতেই মাছ ধরি
এই সবুজ বনে আমি ঘুরে বেড়াই পাখির গানে গানে
এই পৃথিবীর যেখানেই যাই সব আমারই

আমার বিপরীতে এই যে তুমি
বিশ্বাসের বাজারে হয়তো অন্য গোত্র বাছাই করেছো
তবে তুমিও সর্বাঙ্গে মানুষ ঠিক আমার মতোই
বাস্তবতায় আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই
অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আবারও অস্তিত্বহীনতায়-
এই ঘূর্ণনে আমাদের এই পৃথিবী সদা জাগ্রত

তবে কেনো এতো মারামারি, এতো হানাহানি
এতো ঘৃণা ও দ্বন্দ্ব, এতো রক্তক্ষয়ী যুদ্ধ?


© মাহতাব বাঙ্গালী
নভেম্বর ০১, ২০২৩
চট্টগ্রাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ ভাবনার প্রকাশ। ধন্যবাদ জানাই।
  • খুব ‍সুন্দর!
  • সুন্দর ভাবনা
  • ফয়জুল মহী ০১/১১/২০২৩
    খুব সুন্দর অনুভব
    চমৎকার লিখেছেন
  • বেশ
 
Quantcast