www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারানো ঘূর্ণণে

হাঁটু গেড়ে বসে আছি প্রনত নিশ্চুপ নয়নে
নগ্ন পায়ের আলতায় আর নেইল পলিশে
নিবদ্ধ আমি

এক টুকরো মেঘের আচ্ছন্নে বিবশ খেয়ালে
শরতের উদোম প্রভাতি সূর্যের কোমল স্পর্শে
উন্মনা তুমি

সুবাসিত রাতের জলসায় কে নাচে
অন্ধকার তারার রূপালী আগুনে?
প্রেমের ভরা যৌবনে গান গায় কে
গাঙ্গেয় একতারার গর্ভচ্যুত কন্ঠে?

বেখেয়ালী জীবন খেমটায়
কেউ কারো নয়, সবি হারিয়ে যায়!


©মাহতাব বাঙ্গালী
নভেম্বর ২২, ২০২৩
চট্টগ্রাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • মুগ্ধ
  • ফয়জুল মহী ২২/১১/২০২৩
    অসাধারণ
    মুগ্ধতা
  • অভিজিৎ হালদার ২২/১১/২০২৩
    ভালো।
 
Quantcast