www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি তাঁকেই

হাত ধরে ধরে অনেক দূর
মেঠো পথে গ্রাম শেষে
সাইকেলের পেছনে বসিয়ে
ধীরে ধীরে গ্রাম বাজারে
সাপ্তাহিক বাজার শেষে
লজেন্স আর বাতাস কিনে
দু'জন দু'জনার অভেদ্য টানে
বাবা আর আমি, শৈশবে

স্কুল ব্যাগ আর আমি পেছনে
চলেন তিনি সামনে সামনে
ধান ক্ষেতের আইল পথ ধরে
সোজা সেমিপাকা স্কুলে
বটগাছের নিচে তিনি দাঁড়িয়ে
ক্লাশ শেষে ফিরবেন বলে
রঙ বেরঙের আইসক্রিম কিনে
সাথে চাটনি, ফেরেন আমায় নিয়ে

কিশোর বয়সেও এভাবে
পার করেছি আমি তাঁর সাথে
বয়সের চলমান ধারায়
তিনি আজ বৃদ্ধের কাতারে
এখনো খোঁজ নেন সময়ে সময়ে
যদিও আমি এখন পরিণত বয়সে
তিনিই বাবা আমার সকল ভালো মন্দে
আমি ভালোবাসি তাঁকেই অকৃত্রিম ছন্দে


চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২১/০৬/২০২১
    Wonderful writen
  • খুব ভাল‌ো।
  • দারুণ
 
Quantcast