www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা ও জীবন

আশার বাড়ী কত দূরে-
আমি হাঁটি তার‌ই তরে?
আবার আশা বাঁধে বাসা,
রঙ লাগানোর কেমন নেশা?
আকাশ ভরা বুকের মাঝে,
খুঁজি তারে সন্ধ্যা সাজে।
পুতুল খেলা চলছে মনে,
পাই তারে কোন গগনে!
থাকবে বেঁচে আমার চোখে,
জীবন বাঁচি তারেই দেখে।
বিশ্ব জয়ের আশায় আমি,
যুদ্ধ করি জানোই তুমি।
নাই প্রয়োজন মরণ শোকের,
জয় করেছি জীবন দুখের।

*********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৪/১০/২০১৭
সকাল-৫.২৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast