www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মশার দল

তোমার কবিতার মশা গুলি,
এসেছিল কাল আমার বাড়ি।
মাঝ রাতেতে ঘুম ভেঙ্গে যায়,
তোমার মশক দলের যন্ত্রণায়।
মশারীর ভেতরে ঢুকল তারা,
তা যে ছিল ফাঁক ফুকরে ভরা।
তারা জুড়ে জুড়ে ডাকে শেষে,
আমার রক্ত শোষার উল্লাসে।
লাইট জ্বালিয়ে অবাক আমি,
এতো মশা এলো কেমন জানি?
হাতের চোটে মশা মারি যত,
রক্তে আমার হাত রাঙাই তত!

           ১২/০৫/২০১৭
              (২৮শে বৈশাখ)
        ধর্মনগর, উত্তর ত্রিপুরা
                ।। ভারত।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুপ্রভাত বন্ধুরা।
  • মজার। তবে 'ঢুকল'।
  • আতাম মিঞা ১২/০৫/২০১৭
    ভাবনা বেশ
  • সাঁঝের তারা ১২/০৫/২০১৭
    খুব ভাল লাগল ...
  • কে. পাল ১২/০৫/২০১৭
    বেশ
 
Quantcast