www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের দিশা

দেখলাম এক পথের ধারেতে
দাঁড়ায়ে শিশুটা অবাক চোখেতে,
মুখেতে ভারি পাকা পাকা কথা
থাকো তুমি কোথা? বলল ঐ হোথা।

বাড়ি নয় কোনো পার্ক যে একটা!
ছেড়েছে স্বজন মা হারা ছেলেটা
যাবে মোর সাথে? থাকবে গাঁয়েতে,
রাজি সে হলো না মোটে কোনোমতে।

পরিবার ছেড়ে ছিঁড়েছে বাঁধন
ভাবে না সে কারো আপনারজন,
অথচ সে ছিল নাড়ি-ছেঁড়া ধন
পথে সুখে থাকে চায় না স্বজন।

এরা বড় হয়ে কেউ বা হয়তো
মূল স্রোতে মেশে,কুপথে নয়তো
বেশি ভাগ তারা পড়ে যায় ধরা
কুলোকের হাতে, হয় দিশাহারা।

কেউ বা আবার নিয়ে বিদেশে
বেচে দিয়ে তারে সর্বাংশে নাশে,
পারি না কি মোরা? ঐ ঘর হারাকে
জাগাতে আবার বাঁচার সাধকে।

মিলে দশ হাত হও আগুয়ান
স্বপ্নহীন কে দিতে সন্ধান,
ভাই- বোন তারা আছে অধিকার
মিশে একসাথে সুস্থে বাাঁচার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাস্তবতার চমৎকার প্রকাশ! অনেক ভালো লাগলো!
  • ইতি হালদার ০৩/০৬/২০২০
    খুব সুন্দর ......।।
  • শ্রীমান দে ০৩/০৬/২০২০
    খুব সুন্দর।
  • ফয়জুল মহী ০২/০৬/২০২০
    Valo laglo
  • বাহ্ বেশ...
 
Quantcast