www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাড়া দাও বনলতা

সূর্যটা আজ রেগে আগুন
পথিক দিশেহারা
বনের সিংহ লোকালয়ে
বনলতা দাও সাড়া।

ছোট্ট শিশু খেলছে পুতুল
ধুলোয় চাদড় পেতে
মাতৃ ডাকে পুতুল ছুড়ে
যেতে হবে তাকে খেতে।

পৌষ্য কুকুর ক্লান্ত নয়
সর্বস্ব তার দিয়ে
ঘর ছাড়া হয়েছে আজ
চুরির দায় নিয়ে।

মাকড়োসাটা সুখেই ছিল
ছেলে পুলে সব নিয়ে
ক্ষিধের জ্বালায় সন্তানেরা
তাকেই খেয়েছে ফেলে।

নদীটা তো অক্ষম নয়
সাগরকে কর দিতে
শুকিয়ে তার কঙ্কাল দেহ
গিলে ফেলেছে শীতে।

তুমিও কী বনলতা
খেলছ এমন খেলা
ভালোবাসা অবিনশ্বর
ভালোবাসা নয় ছেলেখেলা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ২৮/১২/২০১৬
    চমৎকার।
  • সোলাইমান ১৯/১২/২০১৬
    বেশ, অনেক ভাল।
  • গুরুপদ নেয়ে ১৯/১২/২০১৬
    বনলতা বলতে আপনি কাকে বা কোনটিকে বুঝিয়েছেন শ্রদ্ধেয় কবি?
    • কুয়াশা ১৯/১২/২০১৬
      কাল্পনিক কোনো রাজকন্যা। ধন্যবাদ প্রিয়। ভালো থাকবেন সব সময়।
  • বেশ ভাল লিখেছেন
 
Quantcast