www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুখে দাঁড়াও

রুখে দাঁড়াও
"রাসেল মিয়া"
এতদিন শুধু আঘাত সয়েছো
ও ভাই এবার রুখে দাঁড়াও
এবার মানুষরূপী পিশাচদের
ঐ ভিত্তিটাকে নাড়াও ।

আর কতদিন সয়বে ব্যাথা
আর কত গ্লানি কত অপবাদ?
হিংস্র হও ছিঁড়ে খাও এবার
সময় এসেছে হও উন্মাদ।

ভাই,রক্ত চুষে খাচ্ছে এরা
আর কত থাকবে ভয়ে?
রঙ্গিন প্রাসাদ গড়ছে মোদের
ঘাম ঝরা অর্থ দিয়ে।

ভাই,ভীতু হয়ে নিশ্চুপ আর
বলো থাকবে কতকাল?
ঘুম থেকে জেগে উঠো ভাই
চলো আনবে নতুন সকাল।

তোমার ভোগের অন্ন খেয়ে
তারা হয়ে যাবে দেবতা
মৃত্যু ভয়ে ব্যথা সয়ে আর
কত পালন করবে নিরবতা?

তোমরা যদি না জেগে উঠো
আর যদি না করো প্রতিবাদ!
তবে, পশুরা খাবে রক্ত চুষে
আর তুমরা পাবে অপবাদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast