www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নষ্টা

নষ্টা
"রাসেল মিয়া"

কে বলে তোমায় পতিতা?
বোন কে তোমায় নষ্টা বলে?
চারিদিকে আজ নষ্ট মানুষ
খুব সহজেই তারা চলে।

দিনের আলোতে শুদ্ধ পুরুষ
আবার যখন রাত্রি আসে
কত না শত সাধু পুরুষ তারা
খায় এই পতিতার রক্ত চুষে।

আজ যারা তোমায় নষ্টা বলে
করে তুচ্ছ, ঘৃণায় অপমান
দেখো দেখো আজ এই বিশ্বে
তারা পাচ্ছে পাপের প্রতিদান‌।

ঘৃণিত আজ হয়েছো পতিতা
তাই, যদি এতই লাগে ভয়!
জিজ্ঞাসা করো,পুরুষ বিহনে
কোনো নারী কেমনে বেশ্যা হয়?

অসতী নারীর প্রতি যদি
এই সমাজের ঘৃণা রয়!
অসৎ পুরুষের কার্যকলাপ
কেন সমাজে ঘৃণিত নয়?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast