www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী

স্রষ্ঠার অনন্য সৃষ্টি নারী
নারী ধরণীর মূল
পৃথিবীর শোভা নারী
নারী জান্নাতের ফুল

নারী মাতা নারী ভগ্নী
নারী গর্ভধারিণী
নারীর ছোয়ায় জগত আলো
নারী বেহেস্তের সর্ধারিণী

সংসারের লক্ষ্মী নারী
নারী পুরুষের অর্ধাঙ্গনী
পুরুষ মানুষ জনক হয়
সাথে থাকলে নারী সঙ্গিনী

শান্তির দেবী নারী
নারী স্বর্গের হুরী
সকল পুরুষ মানুষ
নারীর পূজাঁরী

হাজারো বেদনায় মন
যদি হয় মলিন
নারীর সস্পর্শে
সকল কষ্ট হয় বিলীন

রক্ষিত রাখ সদা
নারীর সন্মান
নারীর অবমাননা মানে
সকল মাকে অপমান।


রচনাকালঃ 30/7/2018
রামপুরা,ঢাকা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম ডি সবুজ ৩১/০৭/২০১৮
    অসাধারণ
  • সুন্দর কবিতা,অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল।
  • নারীই জীবন,নারীই মরণ। শুভকামনা শতত।
 
Quantcast