www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একুশে মাতৃভাষা

একুশে মাতৃভাষা তুমি আমার
হাজার বছরের ক্লান্তিময় জীবনের
সুখের চাবীকাঠী
কাল বৈশাখী ঝড়ে সিন্দু নদে
ভেলা থেকে পতিত নিরাশার মাঝে
আশার প্রদীপ
নরকের সীমাহীন অনলের মাঝে
স্বর্গের সু-সংবাদ
তুমি বিশ্বসভায় কোটি কোটি বাংলা
ও বাঙ্গালীর আত্ন মর্যাদার
এক উজ্জ্বল দৃষ্টান্ত
তোমাকে তাই-
বর্ণমালায় গেঁথে নিল বাঙ্গালীর
হৃদয়ের গল
একেঁ দিলাম ইতিহাসে চেতনায় মননে
তুমি তাই-
ভাষার রাণী আমার মাতৃভাষা-বাংলা ।

রচনাকালঃ 4/2/2000
বাউফল,পটুয়াখালী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ সুন্দর দেশেপ্রেমের কবিতা পাঠ করে মুগ্ধ হলাম।
    ভাল থাকুন।
  • দারুণ থিম .........
 
Quantcast