www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নাম্বার ওয়ান

চাল নেই চুলো নেই
নুন আনতে যার পান্তা ফুরোয়
সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

আমি নই কারো কেউ নয় আমার মুখাপেক্ষী
চারপাশে শূণ্য আমার নেই আপনজন,
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

মাথার উপরে আমার দুনিয়া জোড়া ছাদ
আইল্যান্ডের উপর শুয়ে শুয়ে দেখি পূর্ণিমার চাঁদ
না মরেও বেঁচে আছি আমার যে কই মাছের প্রাণ
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

কেউ বলে বাঙ্গাল কেউ বলে কাঙ্গাল
বিশ্ব জড়িবে রেকর্ড গড়েছি আমি
কাঙ্গালের তালিকায় রেকর্ড আমার চেম্পিয়ান
যে যাই বলুক
তবুও সেই আমি আজ বিশ্বের নাম্বার ওয়ান

রচনাকালঃ 28/6/2018
রামপুরা,ঢাকা ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিরহ যাতনায় অসহায় কবি উপশম হয় মনের ব্যথা লিখে কবিতায় ।
    কবিকে ধন্যবাদ ।
  • নাম্বার ওয়ান কবিতা
  • Daruuuun!
 
Quantcast