www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখের সন্ধান

বিস্তর পথ পাড়ি দিয়েছি সুখের দেখা পেতে,
একটুখানি সুখ দেখেছি তাতেই উঠেছি মেতে।
সোনালি সকাল থেকে হেটেও ক্লান্ত হয়নি কলেবর,
পুলক জাগেনি তাতে হেটেছি রাত্রি শর্বর।
খুঁজেছি আরোও তাতে কোনো দোষ নাই,
খুঁজেছি কোথায় ছড়িয়ে সুখের রোশনাই।
মাঝে মাঝে মনে হয়েছে এখানেই ইতি টানি,
নির্বান্ধব আমি সুখের কি জানি!
সুখতো আরো সম্মুখে আছে,অবিনাশী রূপ তার,
আমি পড়ে আছি সুখ নদীর এক কিনার।
এভাবে কেটে যায় দিন কেটে যায় নিশা,
আর কিছুদূর গেলেই হয়তো সুখের দিশা।
গতিভঙ্গ হয় নিস্তার পায় না কেউ,
তাদের সামনে পড়ে থাকে আছড়ে পড়া ঢেউ।
সুখপথিক থেকে কবে মিলবে একটু পরিত্রাণ,
সংসার আমায় ডেকে বলে এইতো সুখের সন্ধান।


কবিতার শিরোনাম : সুখের সন্ধান // কামরুজ্জামান সাদ

মহেশপুর,ঝিনাইদহ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২০/১১/২০১৭
    সুন্দর শব্দ আর ভাবের অনবদ্য মিশেল।।। চমৎকার। মুগ্ধতা রেখে গেলাম কবির পাতায়। ভালো থাকুন কবি।।।।
    আন্তরিক শ্রদ্ধা আর ভালোবাসা জানাই।।।।
  • আব্দুল হক ২০/১১/২০১৭
    অনেক ভালো লিখেছেন।
  • খুবই সুন্দর
  • সুন্দর!
  • সুজয় সরকার ১৯/১১/২০১৭
    বাঃ বেশ!
 
Quantcast