www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাণবন্ত তরুণ

দুর্বিনীত যৌবনের পদার্পন,
প্রাণবন্ত তরুণের পণ
কখনো ফিদেল কাস্ত্রো কখনো মুজিবের বেশে।
কখনোবা সুকান্তের কবিতাবিষে।
প্রথাবদ্ধ জীবনকে পায়ে দলে,
বলীয়ান হয় দৃঢ় মনোবলে।
ছাতছানি দেয় ব্যর্থতার,
তবুও এগিয়ে চলে দুর্বার।
ভাঙতে চায় প্রতিবন্ধকতার কাঁটাতার,
স্বপ্ন দেখে নতুন জীবন রচনার।
শত শত কালো ভয়কে করবে জয়
এরা তরুণ, ভীরু-কাপুরুষ নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast