www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমন আছে তোমার নাকফুল

কেমন আছে তোমার নাকফুল?
-কামরুজ্জামান সাদ

ওই পাহাড়ের কালো মেয়ে,
নেমেছ পাহাড়ি ঢাল বেয়ে,
গুল্ম লতায় ভরিয়েছ চুল,
কেমন আছে তোমার নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
অপরূপ ওই দেহ নেয়ে,
আমায় দিলে সর্বনাশের ভুল,
কেমন আছে শাদা নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
ভালবাসার আসলে ধেঁয়ে,
মৃদু নেড়ে কানের ছোট্ট দুল,
কেমন আছে প্রিয় নাকফুল?
ওই পাহাড়ের কালো মেয়ে,
তোমার ওই নুপুর পায়ে,
ঝঙ্কারেতে হৃদে বিঁধে শূল,
কেমন আছে তোমার নাকফুল?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার শব্দ প্রয়োগ!
  • খুব ভালো আছে নাকফুল-ধন্যবাদ আপনাকে।
  • সাঁঝের তারা ০৩/০১/২০১৮
    সর্বনাশের ভুল - সুন্দর!
  • আরিফ নীরদ ০৩/০১/২০১৮
    আহা বেশ।।।
  • ইমন ০৩/০১/২০১৮
    খুব ভাল লাগল।
  • বেশ তো!
  • এন আই পারভেজ ০৩/০১/২০১৮
    এ রকম লেখা আরও চাই।
 
Quantcast