www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুকির ঘুড়ি

নাটাই হাতে মিহি টানে
খুকি ওড়ায় ঘুড়ি,
ঘুড়ির টানে ছোঁবেই আজ
দুষ্টু চাঁদের বুড়ি।
ঘুড়ির নেশায় খুকি করে
পড়ালেখায় হেলা,
হন্যে হয়ে দাদু খোঁজেন
পেরিয়ে দুপুর বেলা।
বারণ করেন শাসন করেন
খুকি দেয়না কান,
ঘুড়ি ওড়ায় সারাবেলা
আনন্দ অফুরান।
এমন সময় ভোঁকাট্টা
ঘুড়ি যায় দূরে,
দুঃখে খুকি কেদে চলে
রোনাজারির সুরে।
দাদু বলে যা ভুলে তুই
নাটাই ঘুড়ির কথা,
শোনাই তোকে রূপকথার
চাঁদের বুড়ির কথা।
এখন থেকে পড়ালেখায়
মন দিবি বেশ,
বিশ্বময় উড়বি তখন
দেখবি অনেক দেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
  • সাঁঝের তারা ২৪/০৭/২০১৭
    ভাল ...
    • অনুপ দাদা,একরাশ শুভেচ্ছা
  • বেশ!
  • ন্যান্সি দেওয়ান ২৪/০৭/২০১৭
    Nice.
    • অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা নিবেন।
  • বেশ!
 
Quantcast